মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

প্রেমিককে না পেয়ে, আত্মহত্যা করলো প্রেমিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : প্রেমিককে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার সুসং আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আশ্রয়ন প্রকল্পের ৪/৪ নং ঘরে থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত প্রেমিকার নাম সবুজা খাতুন (১৯)। সে আশ্রয়ন প্রকল্পের ৪/৩ নং ঘরের মঞ্জু ইসলামের মেয়ে। অপরদিকে প্রেমিক বাবু মিয়া পার্শ্ববর্তী ৪/২ নং ঘরের আব্দুল আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজা আর বাবু দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩-৪ দিন আগে ছেলে-মেয়েকে একত্রে পেয়ে এ ঘটনা দুই পারিবারের মধ্যে জানাজানি হয়। পরে মিমাংসার মাধ্যমে দুইজনের বিয়ের আশ্বাস দেয় ছেলের পরিবার। এই সুযোগে ছেলের পরিবারের লোকজন ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। এ খবর সবুজা জানতে পেরে এরই জের ধরে এ আত্মহত্যা ঘটিয়েছে। এদিকে এ ঘটনা ঘটার পরপরই ছেলে পরিবারের লোকজন পালিয়েছে বলেও জানায় নিহতের পরিবার।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, নিহতের নিজ বসত ঘরের পাশের একটি বসত ঘরের ভিতরে বাঁশের সঙ্গে উড়ানা পেছানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি আমরা। পরে সুরতহাল তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৪/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit