শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের ক্রিকেট বোর্ড দুই ভিন্ন পোস্টে জানিয়েছে, আগামী ১০, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের ডাবলিনে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে বেছে নিয়েছে দুই দেশ।  

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে একই গ্রুপে রয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ড। আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-আয়ারল্যান্ড।

আইরিশদের বিপক্ষে সিরিজ শেষেই টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে খেলতে দেশটিতে উড়াল দেবে পাকিস্তান। দু’দল আগেই চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঠিক করে রেখেছে। আগামী ২২, ২৫, ২৮ ও ৩০ মে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এই বিশ্বকাপের জন্য পাকিস্তান যে জোরেশোরে প্রস্তুতি শুরু করে সেটি অনুমান করাই যায়। পিএসএল আসর শেষে বর্তমানে বাবর-শাহিন আফ্রিদিদের সেনা প্রশিক্ষণ চলছে দেশটির অ্যাবোটাবাদে। ২৫ মার্চ থেকে তাদের এই ফিটনেস ক্যাম্প শুরু হয়। এছাড়াও, বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরেছেন দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit