মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় ফল পাকানোর নিষিদ্ধ ঔষধ বিক্রি ও কলা পাকানোর অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

এম এ রহিম, চৌগাছা, (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৩৩ Time View

এম এ রহিম, চৌগাছা, (যশোর) : যশোরের চৌগাছায় নিষিদ্ধ ওষুধ দিয়ে অপরিপক্ক কলা পাকানোর অভিযোগে এবং কলা পাকানোর ওষুধ বিক্রির অভিযোগে দুই ব্যবাসায়ীকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় ওষুধ দিয়ে পাকানো অপরিপক্ক বিপুল পরিমান কলা ও কলা পাকানো নিষিদ্ধ ওষুধ বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস চৌগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। আদালত সূত্রে জানা যায়, বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শরিফুল ইসলাম নামে ওই কলা বিক্রেতা কলা পাকানোর ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে আদালত ওই ঘর সিলগালা করে দেন।

বৃহস্পতিবার কলা বিক্রেতা শরিফুল ইসলাম গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্যসহ আদালতের প্রসিউটির স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীর সাথে যোগাযোগ করেন। পরে সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ওই দোকান ঘরে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমান অপরিপক্ক কলা নিষিদ্ধ ওষুধ দিয়ে পাকানো অবস্থায় এবং দুই লিটারের একটি বোতলে কলা পাকাতে ব্যবহৃত নিষিদ্ধ লিকুইড ওষুধ পাওয়া যায়। পরে আদালতে ওই দোকানি অপরাধ স্বীকার করায় ৫০০ টাকা জরিমানা এবং কলা বিনষ্ট করেন।

পরে শরিফুল ইসলাম যে কীটনাশকের দোকান থেকে এই ওষুধ ক্রয় করেন মিন্টু এন্টারপ্রাইজ নামে সেই কীটনাশকের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।আদালতের অভিযানের সংবাদ পেয়ে দোকানে কর্মকর্তারা দোকান বন্ধ করে পালিয়ে গেলে আদালত দোকানে তালাবদ্ধ করে দেন। কিছু সময় পরে দোকানী আদালতের প্রসিকিউটর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করেন।

এ সময় সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে মিন্টু এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হলে সেখানে অপরিপক্ক কলাসহ বিভিন্ন ফল পাকানোর বিপুল পরিমান নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। দোকানী তার অপরাধ স্বীকার করলে আদালত নিষিদ্ধ ওষুধ বিনষ্ট করেন এবং দোকানী মিন্টু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের বিচারক সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit