শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

মজাদার কোরিয়ান বারবিকিউ রামেন বানাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : উপকরণ

বিফ স্লাইস ১/২কাপ, চিকেন স্লাইস ১/২ কাপ, শ্রিম্প পিল করা ৫-৬টা, চিকেন স্টক ১লিটার, শিটাকি মাশরুম ৩-৪ টা, হাফ বয়েলড ডিম ১টা, সুইট কর্ন ২ চামচ, থাই পেয়াজ পাতা কুচি ১ টেবিল চামচ, সি উইড নরি শিট ১টি, কোরিয়ান বারবিকিউ পেস্ট ২ টেবিল চামচ, সয়া সস ২-৩চা চামচ, ইন্সট্যান্ট নুডলস ১ প্যাকেট, বকচয় এর পাতা ২টা।

 
কোরিয়ান বারবিকিউ রামেন যেভাবে করবেন
প্রথমে একটা গ্রিল প্যানে সব মাংসের স্লাইস গুলো এবং শ্রিম্প ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিন, এবার বারবিকিউ পেস্ট দিয়ে, হালকা তেল দিয়ে এপিঠ ওপিঠ করে গ্রিল করতে থাকুন। 
 
এবার অন্য একটা প্যানে চিকেন স্টক ঢেলে তাতে একে একে ১ চামচ বারবিকিউ পেস্ট, ইন্সট্যান্ট নুডলস, বকচয় এর পাতা, শিটাকি মাশরুম, সয়া সস দিয়ে রান্না করুন, নুডলস সেদ্ধ হয়ে গেলে বন্ধ করে দিন। 
 
এবার একটা রামেন এর বাটিতে প্রথমে নুডলস আর সব ঝোল ঢেলে তার উপর মাংস,শ্রিম্পস এগুলো দিয়ে, সুইট কর্ন, সেদ্ধ ডিম, সি উইড নরি দিয়ে পরিবেশন করুন।

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৮
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit