শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচও জিততে পারল না বাংলাদেশ নারী দল। বুধবার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারল নিগার সুলতানা জ্যোতির দল। এতে ৩-০ ব্যবধানে হেরে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা।

টাইগ্রেসদের দেওয়া ৮৯ রানের জবাবে খেলতে নেমে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া। ১৮.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

৪৩ রানে প্রথম উইকেট পড়ার পর ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর আর উইকেট ফেলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক হিলি। এ ছাড়া এলিসা পেরি ২৭ রান ও বেথ মুনি ২১ রানে অপরাজিত থাকেন।

এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক হিলি। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় ওভারেই দলীয় এক রানে আউট হন সুমাইয়া আক্তার (০)। আরেক ওপেনার ফারজানা হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ বল খেলে ৫ রানে ফেরেন তিনি।

এরপর যাওয়া-আসার মিছিলে যোগ দেয় বাংলাদেশের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ ছাড়া মারুফা আক্তার করেন ১৫ রান

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন কিম গেইথ এবং আশলে কার্ডলে। এ ছাড়া এলিসা পেরি নেন দুই উইকেট

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৪/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit