শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

নওগাঁয় পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : শান্তিপূর্ণ, নিরাপদ এবং চোরাচালানমুক্ত সীমান্ত নির্মানের অঙ্গীকারে নওগাঁয় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে শনিবার বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকি এলাকায় বিজিবির আহ্বানে এক সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে, শনিবার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, সীমান্ত পিলার ২৫৪-এম,পি এর   ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকি এলাকায় বিজিবির আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হামিদ উদ্দিন, বিজিবি এমএস, পিএসসি। অপরদিকে ৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রী সঞ্জয় কুমার মিশ্রা কমান্ড্যান্ট ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, ভারত।

এসময় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে সু-সমন্বয় ও দ্বি-প্রাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত ২ বছরে সীমান্তে কোন ধরনের অনাকাংক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ সহ সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয়।

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit