রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

শিশুটি জন্ম নিলো চলন্ত ট্রেনে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম পথের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় সন্তান জন্ম দিয়েছেন জান্নাতুন নামে এক যাত্রী। রবিবার সন্ধ্যায় ট্রেনটি তখন ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছাকাছি ছিলো। পরে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনটির অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে মা ও সন্তানের চিকিৎসা দেওয়া হয়। 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সন্ধ্যায় ছয়টার দিকে ট্রেনটি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ‘ড’ বগিতে থাকা চট্টগ্রামের কর্ণফুলি এলাকার বাসিন্দা মো. ইকবালের স্ত্রী জান্নাতুন প্রসব ব্যথা অনুভব করেন। এ সময় ওই বগিতে থাকা এক চিকিৎসক এগিয়ে এসে তাকে স্বাভাবিক প্রসব করান। ওই চিকিৎসক প্রাথমিক চিকিৎসা হিসেবে শিশুটির নাভিতে নির্দিষ্ট কর্ড ক্লিপের বদলে চুলের ক্লিপ আটকে দেন।  

মো. ইকবাল  জানান, আগামী মাসে সন্তানের প্রসবের তারিখ ছিলো তার স্ত্রীর। তবে ট্রেনে করে যাওয়ার পথে প্রসব ব্যথা উঠে। তাৎক্ষনিকভাবে এক চিকিৎসক তার স্ত্রীর সন্তান প্রসব করান। এরপর মা ও সদ্যজাত মেয়ের জরুরি চিকিৎসার জন্য ব্রাহ্মণাবড়িয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে তারা সাথে সাথেই বেরিয়ে গেছেন। রাতের তূর্ণা নিশিথা ট্রেনে তারা চট্টগ্রাম চলে যাবেন বলে জানান। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির কোনো নাম রাখা হয়নি বলে তিনি জানান। মো. ইকবার ট্রেনে সহায়তাকারি চিকিৎসকের নামও বলতে পারেননি।  

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্মৃতি রানী রায় জানান, প্রাথমিক চিকিৎসা হিসেবে ট্রেনে জন্ম নেওয়া কন্যা শিশুটিকে ক্লোরো হেক্সিটিন দেওয়া হয়। নাভিতে দেওয়া চুলের ক্লিপের বদলে কর্ড ক্লিপ লাগিয়ে দেওয়া হয়। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তাজুল ইসলাম জানান, ট্রেনেই শিশুটির জন্ম হয় বলে জানানো হয়েছে। নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে মা ও মেয়েকে হাসপাতালে ভর্তি থাকার জন্য বলা হয়। কিন্তু তারা সেটা না করে চলে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনে মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘কন্ট্রোল থেকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে মা ও মেয়েকে হাসপাতালে পাঠানো হয়। ট্রেনটি পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৪,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit