ডেস্ক নিউজ : চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেশে ফিরছেন দলের মহাসচিব।
কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৯:০০