বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের দুর্ভোগ লাঘবে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করতে দেখা গেছে। আনুষ্ঠানিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও জানানো হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন আন্তঃজেলা বাস কাউন্টারগুলো ঘুরে খুব একটা যাত্রীর উপস্থিতি চোখে পড়েনি। তবে যাত্রীর উপস্থিতি কম থাকার কারণ হিসেবে না জানাকে দায়ী করছেন পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকরা বলেন, অধিকাংশ মানুষ জানে না আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এই কারণে যাত্রীর চাপ অনেকটা কম। তাছাড়া অনেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করছেন। সরেজমিন দেখা যায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হওয়ায় এখনো সেভাবে যাত্রীর উপস্থিতি নেই। যার কারণে ভোগান্তি ছাড়াই টিকিট কেটে ঘরে ফিরছেন তারা।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি হবে। এছাড়া ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit