বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল, মেয়র পদে প্রার্থী ঘোষণা শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট

ক্যানসার শনাক্তের পর সন্তানদের যা বলেছিলেন কেট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন শুক্রবার নিজেই জানিয়েছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি এ কথাও বলেন যে, ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি তিনি সন্তানদের কীভাবে জানিয়েছেন।

ব্রিটিশ রাজপরিবারের এ সদস্য গতকাল শুক্রবার বলেছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগে সন্তানদের বিষয়টি বুঝিয়ে বলার জন্য সময় নিয়েছিলেন তিনি।

এর আগে জানুয়ারি মাসে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সে সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি। এরপর গতকাল শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় কেট বলেন, অস্ত্রোপচারের পর তার ক্যানসার ধরা পড়েছে। তার কেমোথেরাপি চলছে।

দুই মিনিটের ওই ভিডিও বার্তায় কেট বলেছেন, তার ক্যানসার শনাক্ত হওয়ার খবরটি ছিল রাজপরিবারের জন্য ‘বড় ধরনের ধাক্কা’। গত কয়েকটি মাস রাজপরিবারকে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

কেট বলেন, ‘অবশ্যই এটা বড় ধরনের ধাক্কা ছিল। উইলিয়াম ও আমি চাইছিলাম আমাদের ছোট পরিবারটির স্বার্থে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে সবকিছু সামাল দিতে।’

অস্ত্রোপচারের পর থেকে জনসমক্ষে না আসায় কেটকে নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। জনসমক্ষে না আসার কারণ ব্যাখ্যা করে কেট বলেছেন, ক্যানসার আক্রান্ত হওয়ার খবরটি মেনে নিতে এবং সন্তানদের তা জানাতে সময় নিতে হয়েছে।

৪২ বছর বয়সি প্রিন্সেস অব ওয়েলস বলেন, বড় ধরনের যে অস্ত্রোপচার করা হয়েছে, তা থেকে সেরে উঠে চিকিৎসা শুরু করতে সময় লেগেছে। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো- জর্জ (১০), শার্লট (৮) এবং লুইসকে (৫) ভালোভাবে সবকিছু বুঝিয়ে বলার জন্য আমাদের সময় নিতে হয়েছে। আমি ঠিক হয়ে যাব বলে তাদের আশ্বস্ত করতে সময় নিতে হয়েছে।

এমনকি দুই মিনিটের ওই ভিডিও বার্তায় কেট বলেছেন, কীভাবে সন্তানদের বুঝিয়েছেন তিনি।

‘আমি তাদের বলেছি, আমি ভালো আছি এবং দিন দিন শক্ত হচ্ছি। যে জিনিসগুলো আমাকে সেরে উঠতে সহযোগিতা করছে, সেগুলো হলো আমার মন, শরীর ও স্পৃহা,’ বলেন কেট।

বিশ্বে ক্যানসার আক্রান্তদের সবাইকে আশা না হারানোর জন্য আহ্বান জানিয়েছেন কেট। তিনি বলেন, এ সময়ে ক্যানসার আক্রান্ত মানুষদের কথা আমার মনে পড়ছে। যেকোনোভাবেই হোক, যারা এ রোগের সঙ্গে লড়াই করছেন, তাদের বলব, দয়া করে বিশ্বাস ও আশা হারাবেন না।  আপনারা একা নন।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit