বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

শ্রীলংকার বিপক্ষেই ফিরছেন সাকিব, যা বলল বিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ দিয়েই ২০২৪ সালের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয় বাংলাদেশ দলের। লংকানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছেন টাইগাররা। চলমান এই সিরিজে নেই সাকিব আল হাসান। তিনি আগেই ছুটি নিয়ে রেখেছিলেন।

তবে সম্প্রতি জানা গেছে লংকানদের বিপক্ষে দুই টেস্টেই খেলতে চেয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। তবে প্রথম টেস্টে খেলা হয়নি তার। গুঞ্জন আছে সবকিছু ঠিক থাকলে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও ফিরবেন লাল বলের ক্রিকেটে। 

বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, সাকিব দলে ফিরলে সেটা দলের জন্যই শক্তি। শুক্রবার (২২ মার্চ) বিএসজির এক ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘সাকিব যদি টিমে আসে তা হলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়। খেলোয়াড় হিসেবে তো সে অসাধারণ। সে যদি আসে আমাদের শক্তি বাড়বেই।’

সাকিবের টেস্ট ক্রিকেটে ফিরতে চাওয়াকে ভালোভাবেই দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সে খেলতে চাইলে বোর্ডের কোনো সমস্যা নেই দাবি করে শুক্রবার টিটু বলেন, ‘সাকিবের মতো এমন একজন অভিজ্ঞ, ডায়নামিক খেলোয়াড় দলে থাকা মানে, দলের জন্য একটি বাড়তি পাওয়া। একটা বোলার, একটা ব্যাটারের যে কম্বিনেশন, সেটি যদি একজন খেলোয়াড় দিয়ে পাওয়া যায় তা হলে দলের জন্য বাড়তি পাওয়াই হবে। সব সময় চাই যে সে দলে থাকুক। ছুটি শেষের আগেই যদি সে ফিরে আসতে চায়, আমাদের তো কোনো সমস্যা নেই।’

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর থেকেই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। বৈশ্বিক এই টুর্নামেন্টের পর ছিলেন বিপিএলের আসরে। তার আগে চোখের সমস্যায় বেশ অনেকটা দিনই ভুগতে হয়েছে জাতীয় দলের এই তারকাকে। মাঝে যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। ব্যস্ততাও তাই বেড়েছে।

 

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit