বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ ( ছয় ) কেজি গাঁজা সহ ১ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমেদবাদ গ্রামের মৃত বাচ্চু ভুইয়ার ছেলে মোঃ বাবুল ভুইয়া। গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায় উপজেলার আমেদাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নুরে আলম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।