মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ইফতারে হোক মজাদার চিকেন শর্মা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৫৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিদিনের ইফতারে পেয়াজু, বেগুনি আলুর চপ তো সবাই কম বেশি খেয়ে থাকি। এক খাবার খেতে খেতে অনেক সময় মনে হয় একটু বিশেষ কিছু হলে ভালো হতো। এই সব দিনে ইফতারে খাবারের ভিন্নতা আনতে তৈরি করতে পারেন মজাদার চিকেন শর্মা। এতে পেট ও ভরবে এবং খাবার পরিবেশনে এনে দেবে পূর্ণতা।

২ কাপ ময়দা
২ টেবিল চামচ গুড়া দুধ
১ চা চামচ লবন
১ চা চামচ ইস্ট
৩/৪ কাপ গরম পানি
২ টেবিল চামচ তেল

প্রনালী

প্রথমে ময়দার সঙ্গে শুকনা সব উপাদান মিশিয়ে নিতে হবে। এবার তেল মিশিয়ে সব কিছু একসঙ্গে ঝুরঝুরে করে মাখাতে হবে। তারপর আস্তে আস্তে গরম পানি দিতে থাকতে হবে। ভালো করে মথে একটি খামি তৈরি করতে হবে এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ২ ঘণ্টার জন্য।

 

চিকেন পুর তৈরিতে যা যা লাগবে

পরিমান মতো মুরগির বুকের মাংস (টুকরা করে কাটা)
টকদই
১/৪ ভাগ আদা রসুন বাটা
১ চা চামচ লেবুর রস
১ টেবিল চামচ গোল মরিচ গুড়া
১ টেবিল চামচ লবন
পরিমানমতো প্যাপরিকা পাউডার
১ টেবিল চামচ টমেটো সস

প্রনালী
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ১ ঘণ্টার জন্য রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য। তারপর ফ্রাইপ্যানে তেল নিয়ে ম্যারিনেট করা মিশ্রণটি ভালোভাবে কসিয়ে নিতে হবে। পানি টেনে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit