বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে চীনের আপত্তি মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের বিমানবন্দরে ড্রোন হামলার জন্য মস্কোকে দায়ী করলো জার্মানি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ আকস্মিক রদবদলের জেরে মিসবাহর পদত্যাগ রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

কেশবপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : কেশবপুরে পরিত্রাণের আয়োজনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ২১ মার্চ সকালে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন, র‌্যালী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে শহীদ দৌলত বিশ্বাস চত্ত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খেলাঘর আসর কেশবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই), সিএসও কোয়ালিশনের উপজেলা শাখার সভাপতি সুফিয়া পারভীন শিখা প্রমুখ।

মানববন্ধনে জাতীয় সংসদে “বৈষম্য বিলোপ আইন” পাশ সহ দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য কোটা সহ সকল সরকারী সূযোগ-সুবিধা প্রদানের দাবী জানানো হয়। বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) আয়োজন ও খ্রিস্টিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত মানববন্ধন শেষে অংশগ্রহনকারীরা র‌্যালী সহকারে সাতক্ষীরা যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সমবেত হয়। এরপর বাংলাদেশ দলিত পরিষদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী বিলটি অনতিবিলম্বে জাতীয় সংসদে পাসের দাবিতে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৪/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit