মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বাংলাদশকে শক্তির পার্থক্য জানান দিল আটবারের বিশ্বচ্যাম্পিয়নরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে অস্যট্রেলিয়ার কাছে ১১৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে। জবাবে ৩৬ ওভারে মাত্র ৯৫ রান করতেই সব কয়টি উইকেট হারায় নিগার সুলতানা জ্যোতির দল।

২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ফারজানা হকের উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতাও খুলতে পারেননি দুটি সেঞ্চুরির মালিক ফারজানা। ২১ রানের মাথায় ওয়ান ডাউনে নামা মুরশিদাও আউট হয়ে যান। ২৪ বলে ১০ রান করে গার্ডনারের শিকারে পরিণত হন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি ম্যাচে ফেরায় টাইগ্রেসদের। ৪৯ রানের জুটি গড়েন তারা। ১৭ ওভারেই ৭০ রান তুলে ফেলে ভালোই অবস্থানে চলে এসেছিল বাংলাদেশ। কিন্তু কিংয়ের বলে মোস্তারি বোল্ড হয়ে গেলে এই জুটি ভাঙে। ৩৮ বলে ৩ চারে ১৭ রান করেন তিনি।
৭১ থেকে ৮৩ রানের মধ্যে ৩ রান আউটে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। তিনটি রান আউটেই দায় আছে অধিনায়ক নিগার সুলতানার। প্রথমে লিচফিল্ডের সরাসরি থ্রোয়ে রান আউট হন ফাহিমা (১)। দুই রান যোগ হতেই মুনির সরাসরি থ্রোয়ে সাজঘরে ফেরেন রিতু মনি (১)। সবশেষে ৮৩ রানের মাথায় দৃষ্টিকটুভাবে রান আউট হন অধিনায়ক  নিগার সুলতানা। ব্যক্তিগত ২৭ রানের মাথায় তিনি  খুবই আয়েশি ভঙ্গিতে ক্রিজে ফিরছিলেন সাদারল্যান্ডের থ্রো ধরে উইকেট ভাঙতে দেরি করেননি হিলি।

অধিনায়কের বিদায়ের পর আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। স্বর্ণা ৬, রাবেয়া ৫, নসুলতানা ২ ও মারুফা রানের খাতাই খুলতে পারেননি। নাহিদা ৩ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে গার্ডনার ৫ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। কিম গার্থ ২ উইকেট শিকার করেন। এছাড়া মেগান শ্চুট ও আলানা কিং ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে ১৪৬ রানে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়া সাদারল্যান্ড ও আলানা কিংয়ের ব্যাটে ভর করে ২১৩ রান করে। সাদারল্যান্ড সর্বোচ্চ ৭৬ বলে ৫৮ রান করেন। কিং ৩১ বলে করেন ৪৬ রান। এর মধ্যে শেষ ওভারে ফাহিমার বলেই ২৯ রান তোলেন তিনি। বাংলাদেশের পক্ষে নাহিদা ও সুলতানা ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া মারুফা, ফাহিমা ও স্বর্ণা ১টি করে উইকেট শিকার করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit