মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

টেস্ট শুরুর আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে শঙ্কায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্টের আগের দিনও পিঠের ব্যথায় ভুগছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সিলেটে আজ টাইগারদের অনুশীলনে শরিফুলকে দেখা যায়নি। জানা গেছে, ওয়ানডে সিরিজ শেষে দলের সঙ্গে সিলেটে না গিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। ইনজুরি শঙ্কায় স্ক্যান করা হলেও কোনো চিড় ধরা পড়েনি তার। আজ সন্ধ্যার ফ্লাইটে সিলেট যাওয়ার কথা শরিফুলের।

ভারতের মাটিতে গত অক্টোবরে হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকেই টানা খেলে যাচ্ছেন শরিফুল। বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও নিউজিল্যান্ডের মাটিতে ফিরতি সিরিজের সব কয়টি ম্যাচেই খেলেন তিনি।  দুই সপ্তাহ বিশ্রামের পর বিপিএলেও খেলেন তিনি। সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন শরিফুল।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সব কয়টি ম্যাচই খেলেছেন তিনি। টেস্ট সিরিজেও দলের প্রধান পেসার হওয়ার কথা তার, কিন্তু হোঁচট খেলেন ম্যাচ শুরুর ঠিক আগে। গত বছর শরিফুল টেস্টে টাইগারদের সফলতম পেসার ছিলেন। ৮ ইনিংসে শিকার করেছিলেন ১২ উইকেট। সব মিলিয়ে ৯ টেস্টে তার উইকেট সংখ্যা ২০টি।টাইগারদের ইনজুরি শঙ্কা আছে আরও। আজ সিলেটে শেষদিনের অনুশীলনে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন জাকির হাসান। তবে তার এই চোট কতটুকু গুরুতর তা এখনও জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit