শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

নাসিরনগরে শুভ উদ্যোগ পাঠাগারে এসে বই পড়লে মিলছে পুরস্কার 

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৫৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পাবলিক লাইব্রেরিতে এসে বই পড়াকে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে লাইব্রেরিতে সর্বাধিক সময় উপস্থিত পাঠককে দেওয়া হচ্ছে পুরস্কার। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে সর্বাধিক উপস্থিত নয় পাঠককে গত মঙ্গলবার বিকেলে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবেও তাদেরকে বই দেওয়া হয়েছে। 
উপজেলা সদরে অবস্থিত পাবলিক লাইব্রেরিটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিলো। যে কারণে এতে তেমন পাঠকও আসতেন না। এ অবস্থা থেকে উত্তরণে উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া । লাইব্রেরির সংস্কার শেষে পাঠক বাড়ানোর উদ্যোগ নেন তিনি। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারিতে হওয়া বই মেলায় ঘোষণা দেন যে প্রতিমাসে সর্বাধিক উপস্থিত পাঠককে এখন থেকে নিয়মিত পুরস্কৃত করা হবে। এমন ঘোষণায় বেশ সাড়াও পড়ে। বাড়তে থাকে পাঠক। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের আগ্রহ বেড়ে যায়। 
ঘোষণা অনুযায়ি মঙ্গলবার নয় পাঠককে পুরস্কৃত করা হয়। লাইব্রেরিতে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে পুরস্কার তুলে দেন ইউএনও ইমরানুল হক ভুইয়া । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, আশুতোষ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। পুরস্কার পেয়েছেন, বালিকা ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম শেখ সুমাইয়া ও ঐশী সরকার, যৌথভাবে ২য় ইসরাত জাহান ও হাফসা বেগম এবং তৃতীয় সুমাইয়া জাহান। বালক ক্যাটাগরিতে প্রথম অময় সরকার, দ্বিতীয় সৌমক রায়, তৃতীয় অয়ন সূত্রধর ও অনির্বান দাস। পুরস্কার পেয়ে পাঠকরাও খুশি হন। 
ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া বলেন, ‘এখানে যোগদানের পর লাইব্রেরিতে গেলে তেমন পাঠক চোখে পড়েনি। এছাড়া লাইব্রেরিটি ছিলো জরাজীর্ণ। এ অবস্থায় এটির সংস্কার করে বেশি বেশি পাঠক আনার উদ্যোগের অংশ হিসেবে পুরস্কারের ঘোষণা দেই। এতে বেশ সাড়া পড়েছে। ফেব্রুয়ারিতে যেসব পাঠক বেশি সময় লাইব্রেরিতে ছিলেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।’

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit