শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে পাস হল নতুন জাতীয় নিরাপত্তা আইন। আর্টিকেল ২৩ নামের আইনটির আওতায় বিশ্বাসঘাতকতা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের গোপন তথ্য চুরি, বহিরাগত হস্তক্ষেপ ও গুপ্তচরবৃত্তির মতো অপরাধের ক্ষেত্রে কয়েক বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

হংকংয়ের আইনপ্রণেতারা গতকাল মঙ্গলবার সর্বসম্মতিক্রমে নতুন জাতীয় নিরাপত্তা আইনটি পাস করেছেন।  হংকংয়ের নেতা জন লি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত আগামী শনিবার থেকে আইনটি কার্যকর হবে। খবর বিবিসি ২০২০ সালে হংকংয়ে চীনের জাতীয় নিরাপত্তা আইন আরোপ করা হয়। ২০১৯ সালে হংকংয়ে সংঘটিত সহিংস বিক্ষোভে অংশ নেওয়া গণতন্ত্রপন্থীদের বন্দী করতে ২০২০ সালে চীন ওই আইন ব্যবহার করেছিল। এ ঘটনায় তখন হংকংয়ের নেতা লি এবং চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।  

গতকাল চীনপন্থী আইন পরিষদের ৮৯ সদস্যেদের ভোটে আইনটি পাস হয়। একসময় হংকংয়ের আইন পরিষদে গণতন্ত্রপন্থীরাই সংখ্যাগরিষ্ঠ ছিল। তবে ২০২১ সালে চীনপন্থীরা আইন পরিষদের নিয়ন্ত্রণ নেন। সমালোচকেরা বলছেন, নতুন আইনটি চীনের অধীন থাকা হংকংয়ের স্বাধীনতাকে আরও হুমকিতে ফেলবে। তাদের আশঙ্কা, গ্রেপ্তার ও আটকের ভয় দেখিয়ে ভিন্নমত দমনে আইনটি ব্যবহার করা হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit