স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শেষে প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্রে তিনটি ম্যাচ খেলবে বার্সেলোনা। মঙ্গলবার (১৯ মার্চ) বার্সেলোনা তাদের ওয়েবসাইডে প্রাক-মৌসুমের সূচি প্রকাশ করে। সেখানে রিয়াল মাদ্রিদ ছাড়াও বার্সেলোনা খেলবে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের বিপক্ষে।
এই নিয়ে চতুর্থবার প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে এল ক্লাসিকো। আগের তিনবারই জিতেছিল বার্সেলোনা। গত বছরের দেখায় রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছিল জাভির দল।
কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/সকাল ১০:৪৪