রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশ করতে দেয়নি ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সোমবার (১৮ মার্চ) বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় তার প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল। এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

লাজারিনির অভিযোগের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, ‘গাজায় প্রবেশের ক্ষেত্রে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।’প্রসঙ্গত, লাজারিনি গত মাসে বলেছিলেন, ‘ইসরায়েল ইউএনআরডব্লিউএ ধ্বংস করতে চায়।’

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ রাফাহতে যাওয়ার ইচ্ছা ছিল এবং আমার প্রবেশের কথা জানানোও হয়েছিল। কিন্তু, ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।’তেল আবিব গত জানুয়ারিতে বলেছিল, ইউএনআরডব্লিউএ-র প্রায় ১৩ হাজার গাজান কর্মচারী ইসরায়েলে হামাসের গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত।

লাজারিনি এক্স-এ লিখেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে গাজায় প্রবেশ করতে দেয়নি। ফিলিস্তিনের দখলিকৃত ভূখন্ডে বেসামরিক বিষয়গুলো পরিচালনাকারী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা সিওজিএটি এক্স-এ বলেছে, ‘লাজারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ‘লাজারিনি এবং ইউএনআরডব্লিউএ-তে তার সহকর্মীরাসহ জাতিসংঘের সকল কর্মকর্তাদের গাজাজুড়ে অত্যাবশ্যক মানবিক কাজ করার প্রবেশাধিকার নিশ্চিত করা উচিত।’

ফারহান হক সাংবাদিকদের বলেন, ‘গুতেরেস অবশ্যই চান যে, লাজারিনি গাজার সমস্ত অঞ্চলজুড়ে ইউএনআরডব্লিউএ কার্যক্রম পরিচালনার সুযোগ পান।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit