মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বাইক দুর্ঘটনার কবলে অজি ওপেনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : গত রোববার (১৭ মার্চ) বাইক দুর্ঘটনার কবলে পড়েন ব্যানক্রফট। শেফিল্ড শিল্ডের চলতি মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪৮.৬২ গড়ে ব্যানক্রফট করেছেন ৭৭৮ রান। ব্যানক্রফটের বদলি হিসেবে ফাইনালে ডার্সি শর্ট কিংবা টিগ ওয়াইলিকে খেলাতে পারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। তবে সাম্প্রতি তার পারফরমেন্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ওয়ার্নারের অবসরের পর অনেকেই ভেবেছিলেন, ব্যানক্রফট হয়তো জায়গা করে নিবেন অস্ট্রেলিয়ার দল। তবে নির্বাচকরা স্মিথকে নতুন ওপেনার হিসেবে বেছে নেয়ায়, আপাতত দলে ডাক পাচ্ছেন না তিনি।

অস্ট্রেলিয়ার দলে জায়গা না পেয়ে অবশ্য হতাশা প্রকাশ করেছেন ব্যানক্রফট। তবে আপাতত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিজের কাজটা করে যেতে চান ৩১ বছর বয়সী এই ওপেনার। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার সাদা পোশাকের জার্সিতে অভিষেক হয় ক্যামেরন ব্যানক্রফটের। এরপর ২০১৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১০টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।   

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit