মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

রিশাদের ছক্কা মারা দেখে যা বললেন মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে জয়ের পর সাক্ষাৎকার দিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে জয়ের পর মাঠে মাইক্রোফোন হাতে সাক্ষাৎকারে নেমে পড়েন এই অলরাউন্ডার। সেই সাক্ষাৎকারের ভিডিও আপলোড হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুক পেজে। 

সোমবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জয়ে দারুণ অবদান রেখেছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান হাসান তামিম। তাদের প্রত্যেকর সাক্ষাৎকার নিয়েছেন মিরাজ। ম্যাচে কীভাবে অবদান রেখেছেন সেসব নিয়ে মিরাজের সঙ্গে কথা বলেছেন তিনজন। তবে মিরাজ নিজেও শুরুতে সাক্ষাৎকারের সামনে পড়েন। 

সিরিজ জয়ের আনন্দের মাঝে ‘আজ সাক্ষাৎকার নেবেন মিরাজ’ বলে মিরাজের হাতে মাইক্রোফোন ধরিয়ে দেন উপস্থাপক। মিরাজ এ সময় মাহমুদউল্লাহ রিয়াদের সামনে গেলে মাহমুদউল্লাহ উল্টো মাইক্রোফোন কেড়ে নিয়ে জানতে চান, ‘আপনি যে আজ (সোমবার) এত সুন্দর অবদান রাখলেন দলে, ব্যাটিং ও বোলিংয়ে—আপনার অনুভূতি কী?’ উত্তরে মিরাজ বলেন, ‘খুবই ভালো লাগছে। আমরা সিরিজ জিতছি, এ জন্য বেশি ভালো লাগছে। যেভাবে শেষ করেছে রিশাদ, সত্যি বলতে ওর জন্য আরও বেশি ভালো লাগছে।’ 

এর পর মিরাজ মাইক্রোফোন ফেরত নিয়ে মাহমুদউল্লাহকে বলেন, ‘রিয়াদ ভাই, টি-টোয়েন্টি সিরিজ হারলেও এই ওয়ানডে সিরিজ জিতলাম, কেমন লাগছে আপনার?’ উত্তরে মাহমুদউল্লাহ বলেন, ‘ভালো লাগছে। রিশাদের ছয়গুলো দেখে আরও বেশি ভালো লেগেছে।’

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit