শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দুর্গাপুরে ভারতীয় ‘‘আনার ফল ও চিনি’’ জব্দ আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৩১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ৩৪০ বস্তুায় ১৬ হাজার ৯৮৫ কেজি ভারতীয় চিনি ও ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘‘আনার ফল’’ জব্দ করেছে পুলিশ। জব্দ করা চিনির মূল্য ২০ লাখ ৩৮ হাজার ২০০ টাকা ও আনার ফলের মুল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।

রোববার রাতে দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে চিনি সহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। ওই সময় জুবাইদ হোসেন (১৬) নামে কাভার্ডভ্যানের হেল্পার কে আটক করা হয়। সে নোয়াখালী জেলার কামাল উদ্দিনের ছেলে।

অপরদিকে রোববার (১৭ মার্চ) রাত দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজারের ফল মহালে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘‘আনার ফল’’ সহ আলী আকবর (৬৫) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে পৌরশহরের চকলেঙ্গুরা এলাকার মৃত সুরজত আলীর ছেলে। সোমবার (১৮ মার্চ) দুপুরে আটককৃত জুনাইদ ও আলী আকবর কে আদালতে প্রেরণ করা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও আনার ফল জব্দ সহ দুইজনকে আটক করা হয়। পরে আটকৃত ব্যক্তিকে সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit