বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর জন্মদিন পালন করল জিরাবো উচ্চ বিদ্যালয় 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৪৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে উদযাপিত করেছেন জিরাবো উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ।রোববার সকাল ১০টায় আশুলিয়ার জিরাবো উচ্চ বিদ্যালয়ের হলরুমে নানা কর্মসূচির মধ্য দিয়ে এদিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বক্তব্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। 
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আশুলিয়া থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু। এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” বলে তার ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির জন্য ডাক দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। বাঙালি জাতিকে মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে সামগ্রিক দিক নির্দেশনা ছিল মুক্তির পাথেয় উল্লেখ করে জাতির অর্থনৈতিক মুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit