সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নওগাঁয় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View
নওগাঁ প্রতিনিধি :  যথাযোগ্য মর্যদায় নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার  সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। পরে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত  জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। এসময় বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অপর দিকে দিবসটি উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit