শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ডন-৩ সিনেমায় জাহ্নবী কাপুর?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খান অভিনীত ‘ডন’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। ছবিতে রোমার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে, ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান।

এর আগে ১৯৭৮ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’। সেই সিনেমায় ‘ইয়ে মেরা দিল’ গানে অমিতাভের সঙ্গে দর্শক দেখেছিল হেলেনকে। শাহরুখের ছবিতে হেলেনের চরিত্রে আসেন করিনা। এই গানে বাদশার সঙ্গে করিনার সমীকরণ নিয়ে এখনও অনুরাগী মহলে চর্চা অব্যাহত।

জানা গেছে, এবারে ‘ডন ৩’ সিনেমায় করিনার মতো একটি চরিত্র রাখার পরিকল্পনা করেছেন ফারহান। আর এই চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে জাহ্নবী কাপুরের কাছে।

সম্প্রতি, ফারহানের অফিসের বাইরে দেখা যায় জাহ্নবীকে। তারপর থেকেই বলিপাড়ায় গুঞ্জন দানা বাঁধে। শোনা যাচ্ছে, আগের মতোই সিনেমায় একটি বিশেষ গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা এবং জাহ্নবীকেই এই চরিত্রের জন্য তাদের পছন্দ হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের অনুমান, খুব দ্রুত এই প্রসঙ্গে নির্মাতারা ঘোষণা করতে চলেছেন। এখন হেলেন ও করিনার পর জাহ্নবী দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা, তার উত্তর দেবে সময়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit