মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছেন অমিতাভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, সফল অস্ত্রোপচারের পরে বর্ষীয়ান এ অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

অন্যদিকে অমিতাভ বচ্চন শুক্রবার দুপর ১২টায় তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হাসপাতালে ভর্তির খবরের মধ্যে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। পোস্টে অভিনেতা তার সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে ঠিক কি কারণে তিনি এই পোস্ট করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
  

 

অমিতাভ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘T 4950– চির কৃতজ্ঞ’। একইসঙ্গে অভিনেতার ব্লগে লেখা, ‘আপনার সমস্ত প্রার্থনা এবং ভালোবাসার জন্য সর্বদা কৃতজ্ঞ। আপনার স্নেহের অনুগ্রহের জন্য সর্বদা কৃতজ্ঞ। আপনার ধারাবাহিকতার জন্য সর্বদা কৃতজ্ঞ। ভালোবাসা এবং শ্রদ্ধা।’
 
গেল বছরের মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ। এ ঘটনায় অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। সে সময় চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন অভিনেতা।
 
প্রসঙ্গত, ১৯৬৯ সালে অভিনয় ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেন অমিতাভ বচ্চন। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে ‘রাগী যুবক’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। অমিতাভের পুত্র অভিনেতা অভিষেক বচ্চন, এই জন্য অমিতাভ ‘বিগ বি’ বা বড় বচ্চন নামেও পরিচিত।
 
এই পাঁচ দশকে অন্তত ২০০টির বেশি সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন বিগ বি। তার সঙ্গে বিজ্ঞাপনী জগৎটাও বিশাল। অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: নমক হারাম, চুপকে চুপকে, অমর আকবর অ্যান্থনি, ত্রিশূল, ডন, অন্ধ কানুন, ইনকিলাব, তুফান, হাম, সূর্যবংশম, বীর-জারা, পরিণীতা, কাভি আলবিদা না কেহনা, ভূতনাথ, স্লামডগ মিলিয়নিয়ার, রা.ওয়ান, ইংলিশ ভিংলিশ, পা প্রভৃতি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit