রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

এমপিদের বাসা ভাড়া বাড়াতে সংসদীয় কমিটির সুপারিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদ সদস্যদের বাসা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটি। মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনগুলোর ভাড়া বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

বুধবার (১৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় সংসদের চীফ হুইপ নূর- ই- আলম চৌধুরীর সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ বি তাজুল ইসলাম, আশেক উল্লাহ রফিক, কাজী নাবিল আহমেদ, খাদিজাতুল আনোয়ার, এস. এম. শাহজাদা, সাজ্জাদুল হাসান ও এ কে এম মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটি ন্যাম ভবনের জমি ব্যবহার করে দ্রুততম সময়ে আন্ডারপাস নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এ লক্ষে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয় এবং সাজ্জাদুল হাসানকে আহ্বায়ক করে কাজী নাবিল আহমেদ ও এস.এম শাহজাদাকে সদস্য করা হয়। এছাড়া, কমিটি রাজধানী উচ্চ বিদ্যালয়ে গাড়ির হাট না বসাতে এবং স্কুল কার্যক্রমের বাইরে কোনো অনুষ্ঠান হলে জাতীয় সংসদের নিরাপত্তা শাখার সুপারিশক্রমে করার জন্য সুপারিশ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit