ডেস্ক নিউজ : ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা জাহাজের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে, এক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ নাবিককে নিরাপদে রেখেই জাহাজ উদ্ধারে সার্বিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।
ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়েছে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে।
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৩:৫০