মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

হোটেল-রেস্টুরেন্টে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করুন: হাইকোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : হোটেল, রেস্টুরেন্টে হয়রানিমূলক বা এলোমেলোভাবে অভিযান পরিচালনা না করে আইন অনুযায়ী সেটি করতে বলেছেন হাইকোর্ট। এছাড়াও আইন অনুযায়ী যারা রেস্টুরেস্ট পরিচালনা করছেন, তাদের হয়রানি করা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) রুল জারি করে এসব কথা বলেন হাইকোর্ট।

এদিকে রাজধানী ঢাকায় হোটেল ও রেস্টুরেন্টে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে সোমবার (১১ মার্চ) রিট করা হয়। রিটে হোটেল, রেস্টুরেন্টে পরিচালনায় সব শর্ত পূরণে সময়ও চাওয়া হয়।
এর আগে (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বেইলি রোডসহ রাজধানীতে সব আবাসিক ভবনে রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন।

এছাড়াও রিটে বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেফতার এবং আহত, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়।

গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৪/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit