বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার

অনেক প্রস্তাব ছিল, সবাইকে ফিরিয়ে দিয়েছি: মাহি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি। এরপর বিচ্ছেদের ঘোষণা দেন। 

এরপরই নিজের মধ্যে বিরাট পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। পালটে ফেলেছেন লুক, ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন মাহি। তিনি জানান, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। 

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেন, ‘অনেক প্রস্তাব ছিল আমার কাছে। বড় নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি রাজি হলে অন্তত পাঁচটি ভালো সিনেমা করতে পারতাম; কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার কারণেই। বাছবিচার ছাড়াই সবাইকে ফিরিয়ে দিচ্ছিলাম। এখন ঘোর থেকে বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। এখন একের পর এক কাজ করতে চাই।’

শুধু সিনেমাতেই নয়, রাজনীতিও নতুন করে শুরু করতে চান মাহি। প্রতিদিনই বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। শোবিজপাড়ায় আবারো নিয়মিত হচ্ছেন। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। এরপর থেকে বর্তমানে ছেলে ফারিশকে নিয়ে আলাদা থাকছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit