মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে পাত্তা পায়নি ইংল্যান্ডের বাজবল কৌশল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হায়দরাবাদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেলেও পরের চার ম্যাচে নাস্তানাবুদ হয়েছে ইংলিশরা। সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে।

 ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে এনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও দারুণ উন্নতি করেছে রোহিত শর্মার দল। সিরিজের প্রথম ম্যাচ হেরে পাঁচে নেমে যাওয়া দলটা পরের চার ম্যাচ জিতে এগিয়েছে চার ধাপ। ৯ ম্যাচ শেষে ৬ জয়, ২ হার ও এক ড্রয়ে ৬৮.৫১ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত।

৬০ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড, ৫৯.০৯ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া, ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চারে বাংলাদেশ আর ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। ১০ ম্যাচে ৩ জয়, ৬ হার আর এক ড্রয়ে ১৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে আটে অবস্থান করছে ইংল্যান্ড।
 
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা ভারত আইসিসি  টেস্ট র‌্যাঙ্কিংয়েরও শীর্ষে অবস্থান করছে। রোহিতরা একইসঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েরও সিংহাসন দখলে রেখেছে। অর্থাৎ তিন সংস্করণেরই সেরা দল এখন ভারত। 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit