মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট নির্বাচন অসাংবিধানিক: ইমরান খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনকে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। 

শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদ জানিয়ে এ বিক্ষোভের ডাক দেন তিনি। খবর ডনের।  

কারাবন্দি ইমরান খান বলেছেন, জাতি কখনই প্রমাণিত ও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে না।

শনিবার পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তার বিরুদ্ধে লড়েছিলেন পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাজ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই। 

আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ।

পিটিআই নেতা ইমরান খান অবশ্য শুরু থেকেই ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপি ও ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন। এবার প্রেসিডেন্ট নির্বাচনকেও অসাংবিধানিক উল্লেখ করে রোববার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।

বিক্ষোভে অংশ নিতে এরই মধ্যে লাহোরসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে জড়ো হতে শুরু করেছেন পিটিআইকর্মী ও ইমরান খানের সমর্থকরা। 

নির্বাচনের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ করে আসছে পিটিআই।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit