জানাগেছে মরহুম হাজী গিয়াস উদ্দিন মাস্টার গত ২৭ ফেব্রুয়ারী নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নেমতাবাদ পূর্ব সরকার বাড়ি মরহুম আব্দুল বারিক উরফে হাছু সরকারের ছেলে। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৫ বছর, তিনি ৪ছেলে ও ১মেয়ে রেখে গেছেন। নেমতাবাদ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তার জানাজায় প্রায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শোকসভা থেকে জানাগেছে সে হাইস্কুলের বিএসসি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। নেমতাবাদ গ্রামের মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও সমাজকল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে শোকসভা থেকে জানান এলাকাবাসী। এসময় তার বর্ণিল কর্মজীবনের ভালো দিকগুলো তুলে ধরেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তার সহপাঠীরা। পরে মরহুম হাজী গিয়াস উদ্দিন মাস্টারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
শোকসভায় এলাকার সুশীল সমাজের শতাদিক ব্যাক্তিবর্গ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আলী আজহার ভুইয়া, সমাজসেবক ও ব্যাবসায়ী আবুল বাশার মুন্সি, সমাজসেবক মোঃ মাসসুদুল ইসলাম ভূইয়া, মোঃ জাকির হোসেন মাস্টার, ওয়ার্ড মেম্বার মোঃ জুয়েল চৌধুরী, মোঃ মুসলেম উদ্দিন খন্দকার, এডভোকেট হেলাল চৌধুরী, মোঃ মেকদাদ মুন্সি, মোঃ দিপু ভুইয়া, মোঃ হুমায়ুন কবির সহ আরো অনেকে।
কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/বিকাল ৩:৩৪