বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

মালয়েশিয়া ঘুরে সিঙ্গাপুরে অধরা খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : ‘নায়ক’ সিনেমা দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেন অভিনেত্রী অধরা খান। হাতেগোনা কাজ করলেও অধরার রয়েছে বেশ জনপ্রিয়তা। সম্প্রতি মালয়েশিয়া ঘুরতে যান এই অভিনেত্রী। সেখান থেকে এখন আছেন সিঙ্গাপুরে। মালয়েশিয়ায় অধরার এটি দ্বিতীয় ভ্রমণ। মালয়েশিয়ার প্রকৃতি, আবহাওয়া দেখে রীতিমতো মুগ্ধ তিনি। দেখা করেছেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও। 

এই নায়িকা বলেন, মালয়েশিয়ায় যাওয়ার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। কাজের ব্যস্ততায় সময় করে উঠতে পারিনি। মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছি। তার মধ্যে মালাকা, পুত্রজায়া ,গেন্টিং হাইল্যান্ড ,বাটুকেবস ,মিনারা কেএলসিসি অন্যতম। অনেক দেশ ঘুরলেও মালয়েশিয়া আমার কাছে অন্যতম প্রিয় স্থান।

প্রবাসীদের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে তার অনুভূতি। মালয়েশিয়াতে এসে প্রবাসীদের সম্পর্কে কী ধারণা পেলেন প্রশ্নে অধরা খান বলেন, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে প্রবাসী ভাইবোনদের মন অনেক বড়। বড় জায়গায় থাকলে মন বড় হয়। চিন্তাভাবনার বিস্তার ঘটে। প্রবাসী ভাইবোনদের মন অনেক উদার। তারা ব্যস্ততার মধ্যেও নিজেদের কাজ ফেলে আমাকে সময় দিয়েছেন, সব ঘুরিয়ে দেখিয়েছেন বলে আমি কৃতজ্ঞ তাদের প্রতি।

মালয়েশিয়া সফর শেষে বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন। সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে নতুন ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন অধরা খান।

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit