শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

‘আমাকে বিয়ে করতে অনেক ধনী ব্যক্তিই আগ্রহী ছিলেন’

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় থাকাবস্থায় ধনাঢ্য ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছিলেন। এর পর এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন ১৪ বছর। 

কিন্তু বছর দুয়েক আগে রীতিমতো ঝড় নেমে আসে তাদের দাম্পত্যজীবনে। ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় তার। যদিও পরে জামিন পেয়ে গেল বছর থেকে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরেছেন রাজ।

তবে এত বিতর্কের মাঝেও ধনাঢ্য ব্যবসায়ীকে বিয়ের জন্য শিল্পাকে শুনতে হয়েছে রাজের টাকার জন্যই নাকি বিয়ে করেছেন তিনি। এমনকি ‘গোল্ডডিগার’ তকমাও পেতে হয়েছে অভিনেত্রীকে। 

বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এ তারকা। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, ‘হ্যাঁ, রাজ ধনী। তার থেকেও ধনী ব্যক্তিত্বরা ছিলেন, যারা আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে রাজকে বিয়ে করার মূল কারণ ছিল তিনি একজন ভালো মানুষ।

অভিনেত্রী যোগ করেন, সম্পদসহ অন্য সবকিছু ততটা গুরুত্বপূর্ণ ছিল না। এমনকি যদি হতো তার প্রচুর অর্থ থাকত কিন্তু তিনি একজন ভালো মানুষ না হতেন, তবে রাজকে তিনি বিয়ে করতেন না।

শিল্পা আরও বলেন, যখন আমি রাজকে বিয়ে করি, সেই সময় ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল সে। তবে আমার মনে হয়, লোকে হয়তো আমাকে নিয়ে গুগল করতে ভুলে গিয়েছিল। আমি তখনো ধনী ছিলাম। এখনো ধনীই আছি। আমি কর থেকে জিএসটি— সবটাই নিজের অর্জিত অর্থ থেকেই দিই।

বয়স ৪০ পার করলেও এখনো দারুণভাবে ফিট শিল্পা। নায়িকাকে তা বোঝার উপায় নেই দুই সন্তানের মা তিনি। কেননা শিল্পা এখনো তারুণ্য ধরে রেখেছেন। যদিও রাজকে বিয়ের পর সিনেমায় কাজ কমিয়েছেন তিনি। 

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit