মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

ডোমারে ৮ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে মহাতাবু জলসা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৮ম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ শহীদ রুমী পল্লীতে মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৯মার্চ) সন্ধ্যায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর (পিপিএম)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট এর সভাপতি নাজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

শিক্ষক হারুন অর-রশিদের সঞ্চালনায় ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নতুল ফেরদৌস হ্যাপি, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, দেবীগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম ফুয়াদ, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার সাইয়েদ মোঃ ইমরানসহ স্কাউট এর শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উক্ত ক্যাম্পে ৫২টি তাবু রয়েছে এবং উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শাতাধীক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহন করেন।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit