মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

আমি এখনো বিজেপি ছাড়িনি: পার্নো মিত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : বহুদিন পর আবারও বড়পর্দায় মুক্তি পেল পার্নো মিত্র অভিনীত ছবি বনবিবি। সেই ছবি মুক্তি থেকে রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সব কিছু জানালেন অভিনেত্রী।

বনবিবি ছবিতে উঠে এসেছে সুন্দরবনের মানুষদের রোজনামচার কথা। ছবির শুটিংয়ের অনেকটাই সেখানে হয়েছে। শুটিংয়ের সেই অভিজ্ঞতার কথা মনে করে পার্নো বলেন, খুবই কষ্ট করতে হয়েছে। 

দশটা দিন যে কী স্ট্রাগল করে ওখানে কাটিয়েছি বলে বোঝাতে পারব না। সারাদিন লঞ্চে বসে থাকতাম, কোনো ভ্যানিটি ভ্যান ছিল না। কিছুই না। সব কিছুই লঞ্চে। কিন্তু সব থেকে কষ্টকর ছিল কাদার মধ্যে হাঁটা। পায়ের তলায় ম্যানগ্রোভের কাঁটা ফুটে ফুটে খুব কষ্ট হতো।

২০১৯ সালে বিজেপিতে যোগ দেন পার্নো। এখনো কি রাজনীতির সঙ্গে যুক্ত তিনি? এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি এখনো বিজেপি ছাড়িনি। কিন্তু আর অ্যাকটিভ পলিটিক্সে যুক্ত নেই। তবে পরে আবার সক্রিয় রাজনীতিতে ফিরব কিনা জানি না। মনে হয় দেখা যাবে।

বনবিবি ছবিটির পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। ছবিটির প্রযোজনা করেছেন রানা সরকার। এখানে পার্নো মিত্র ছাড়াও আছেন সোহিনী সরকার, রণজয় বিষ্ণু, আর্য দাশগুপ্ত প্রমুখ। এখানে সুন্দরবনের মানুষদের জীবনযাপনসহ নানা দিকের কথা উঠে এসেছে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit