বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

কেমন হবে নওয়াজের মন্ত্রিসভা, আজকের মধ্যেই চূড়ান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা চূড়ান্ত করতে পারেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা আতাউল্লাহ তারার।

সাক্ষাৎকারে তিনি বলেন, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) সঙ্গেও সব বিষয় মীমাংসা হয়েছে। 

একটি সূত্রের বরাত দিয়ে জিইও নিউজ জানিয়েছে, পিএমএল-এন  দলের প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফও প্রধানমন্ত্রীকে দ্রুততম সময়ে ফেডারেল মন্ত্রিসভা চূড়ান্ত করতে এবং দলের ইশতেহার বাস্তবায়ন শুরু করার নির্দেশ দিয়েছেন। 

নওয়াজ শরিফের নেতৃত্বে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজসহ পিএমএল-এন দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকটিতে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

আসন্ন ফেডারেল মন্ত্রিসভায় পিপিপি সদস্যদের অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। 

সূত্র আরও জানায়, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাক্রমে পিএমএল-এনের দুই গুরুত্বপূর্ণ নেতা খাজা আসিফ ও ইসহাক দারকে দেওয়া হবে। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব হস্তান্তর করা হবে পাকিস্তানের প্রখ্যাত ব্যাংকার মুহাম্মদ আওরঙ্গজেবের কাছে।

পিএমএল-এনের মহাসচিব আহসান ইকবালকে পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারীকরণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবেও উল্লেখ করেছে সূত্র। 

অন্যদিকে পিএমএল-এন নেতা আতাউল্লাহ তারারকে দেওয়া হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেক পিএমএল নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহবে প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণবিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit