মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

শ্রাবন্তী কি তাহলে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায়–তাকে নিয়ে কটাক্ষ চলতেই থাকে। তার ব্যক্তিগত জীবন মাঝেমধ্যেই চলে আসে চর্চায়। ফের একবার কটাক্ষের মুখোমুখি হতে হলো তাকে। এবার শিবরাত্রি পালন করে তাকে হতে হলো সমালোচিত। তার তিনবার বিয়ে হওয়া, বিয়ে ভাঙা নিয়ে একের পর এক কুৎসিত আক্রমণের শিকার হতে হলো নায়িকাকে।

নিন্দুকদের একজন লিখেছেন— ‘এটা কি চতুর্থ বিয়ের প্রস্তুতি?’ কারও কটাক্ষ, ‘এবার মহাদেবও বিরক্ত হবেন।’ কেউ আবার লিখেছেন— ‘তিনবার তো হলো, এবার কী বর চাইলেন?’ তবে সবাই যে সমালোচনা করেছেন এমনটি নয়। অনেকেই শ্রাবন্তীর এই ভক্তি দেখে প্রশংসাও করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, নীল শাড়ি পরে হয়েছেন নীলাম্বরী— কপালে লাল টিপ, গায়ে গহনা। শুক্রবার রাতে নিয়ম মেনেই শিবরাত্রির ব্রত পালন করেন শ্রাবন্তী। শিবলিঙ্গে দুধ ঢেলে, বেল, ফুলপাতা দিয়ে নিষ্ঠাভরে পুজো করতে দেখা গেছে অভিনেত্রীকে। নিজেই ব্রত পালনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রাবন্তী। শিবরাত্রির দিনে নিজের সাজগোজের ছবিও ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন। সেই পোস্ট ঘিরেই কমেন্টের বন্যা বয়ে গেছে। শুরু হয়েছে ট্রোলিং। 

এদিকে কাজের ক্ষেত্রে খুব শিগগির ‘দেবী চৌধুরানী’র বেশে ধরা দিতে চলেছেন শ্রাবন্তী। গত জানুয়ারি মাসেই শুরু হয়েছিল শুটিং। গলায় রুদ্রাক্ষের মালা পরে ডাকাত রানির লুকে ধরাও দিয়েছেন তিনি।

 

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit