বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

আদিতমারীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু 

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামিম রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১০ মার্চ) সকালে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী মিরেরচক গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু তামিম চরিতাবাড়ী মিরেরচক এলাকার মশিয়ার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সকালে চরিতাবাড়ী মিরেরচক গ্রামের নিজ বাড়ীর পিছনে খেলা করছিল শিশু তামিম। পুকুরের পাশেই কাজ করছিলেন তামিমের চাচা মহসিন আলী। হঠাৎ চাচা মহসিন আলীর চোখে শিশু তামিমকে তার আশে পাশে দেখতে না পেয়ে দ্রুত বাড়িতে খোঁজ করেন। এক সময় শিশু তামিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর সেই পুকুরেই শিশু তামিমের লাশ ভাসতে দেখে তার চাচা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তামিমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা শিশু তামিম খেলা করতে করতে পুকুরে পড়ে যায়, সেখানে তার মৃত্যু হয়েছে।আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit