মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

শিক্ষককের স্মৃতি আগলে রাখতে ছাত্রদের ব্যতিক্রমী উদ্যোগ   

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম সফি উল্যাহ বিএসসির স্বরণে গত আট বছর ধরে ব্যতিক্রমী আয়োজন করে যাচ্ছে সাবেক শিক্ষার্থীরা। রোববার (১০ মার্চ) দুপুরে এ প্রবীণ শিক্ষকের স্মৃতি স্বরণে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সফি উল্যাহ বিএসসি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মৃত্যুর ২০ বছর পর তার স্মৃতি আগলে রাখতে এমন আয়োজন করে যাচ্ছে।  

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের উপসচিব আজগর আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের দাতা জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পেশাজীবী ও ভ্যাট কনসালটেন্ট সাইদুল ইসলাম তহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিদ্দিক উল্যাহ ভুট্রু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.আবদুর রাজ্জাক লিটন প্রমূখ।      

উল্লেখ্য,ফাইনাল খেলায় রামপুর ১নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্র, আদর্শ নগর স্পোটিং ক্লাবকে ৮৬ রানে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রামপুর ১নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্রের মিশু।  

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit