শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত : পুনরায় ভোট

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। সমান সংখ্যক ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট গ্রহণ করা হবে এমন সিদ্ধান্ত নিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ভোট গননা শেষে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীরা হলেন আব্দুল মান্নান বিশ্বাস রানা। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ৬১২৩ ভোট। অপরদিকে মো. ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও পেয়েছেন ৬১২৩ ভোট। ফলে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচনের ফলাফল স্থগিত করে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট গ্রহণের ঘোষণা দেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল।

তবে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস রানা জানিয়েছেন, আইন অনুযায়ী উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত নিবেন আমি তা মেনে নিব। অপরদিকে মাটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. ফারুক আলম পান্না জানিয়েছেন তিনি আইনের আশ্রয় নিবেন।এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ জানান, ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস রানা ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. ফারুক আলম পান্না দু’জনই সমান সংখ্যক ৬১২৩ ভোট পাওয়ায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি। তাদের মধ্যে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বি অপর দুই প্রার্থী মো. জামিরুল ইসলাম বাবু আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪৯১৩ এবং মো. মেহেদী হাসান মাষ্টার চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৬৩৬ ভোট।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit