বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ঋতাভরীকে ঝুলি ভর্তি উপহার পাঠালেন দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক :মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আনুষ্ঠানিক ঘোষণার পর স্বামী রণবীর সিংকে সঙ্গে নিয়ে উড়ে যান গুজরাটের জামনগরে। সেখানে অনন্ত আম্বানী- রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে চুটিয়ে মজা করেন কয়েক দিন। কিন্তু, মুম্বাইয়ে ফিরতে না ফিরতেই ব্যাগ ভর্তি উপহার পাঠালেন ঋতাভরী চক্রবর্তীকে। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সেই উপহারের ছবি পোস্ট করে ধন্যবাদও জানিয়েছেন।

টলিউডের পাশপাশি বলিউডেও রীতিমতো যোগাযোগ রয়েছে ঋতাভরীর। গত কয়েক বছরে বেশ কিছু কাজও করেছেন সেখানে। তিনি টলিপাড়ার একমাত্র অভিনেত্রী, যিনি শাহরুখ খান, সালমান খানের সঙ্গেই ডাক পান বাবা সিদ্দিকির তারকাখচিত ইফতার পার্টিতে। এবার নারী দিবসে ঋতাভরীর জন্য একগুচ্ছ উপহার পাঠালেন দীপিকা।

কিন্তু কীভাবে হল ঋতাভরী-দীপিকার বন্ধুত্ব? এ বিষয়ে ঋতাভরী বলেন, “আমাদের আসলে বন্ধুত্ব নেই। আমার সঙ্গে একবারই দেখা হয়েছিল দীপিকার। তা-ও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। একবারই তখন কথা হয়। তারপর শুক্রবার এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি।”

তবে ঋতাভরী দীপিকার এমন সৌজন্য দেখে অনেক কিছু শিখলেন বলেই জানান। খানিকটা খাতায় লিখে রাখার মতোও নাকি বিষয়টা। ঋতাভরীর কথায়, “আসলে দীপিকার প্রসাধনী সংস্থা নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায়, যারা স্ব-ক্ষেত্রে ভাল কাজ করেছেন। সেই উদ্দশ্যেই আমার সঙ্গে যোগাযোগ করেন তারা। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো আমার স্টোরিতে তার প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না। আমি নিজেই স্টোরিতে পোস্টটা দিই। আমি ভীষণ খুশি। পাশপাশি এটাও মনে হচ্ছে, দীপিকার মতো এমন একজন তারকাও নতুন প্রজন্মের জন্য ভাবছেন ও তাদের উৎসাহিত করছেন। আসলে অন্য যে সব তারকার এমন প্রসাধনী ব্র্যান্ড রয়েছে, তারা হালকা করে এ কথা ছুঁয়ে যান, যাতে তাদের প্রচারটা হয়। দীপিকা একেবারেই সে রকম নন। আমি এটাই শিখলাম তার কাছ থেকে যে, সব কিছু জীবনে নিজের লাভের জন্য নয়, অন্যদের উৎসাহ দেওয়াটাই বিশালতার লক্ষণ।”

অনেকেরই কৌতূহল, বলিউডের ‘মাস্তানি’ কী পাঠালেন ঋতাভরীকে? নিজস্ব প্রসাধনী ব্যান্ড ‘৮২° ইস্ট’-এর বেশ কয়েকটি প্রসাধনী পাঠিয়েছেন দীপিকা। এছাড়াও রয়েছে সুগন্ধি মোম ও বাথরোব।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/সকাল ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit