রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র চন্দের সঞ্চালনায় ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে “নারীর সমঅধিকার, সমসূযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ঘোষ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু ও উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বিথি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এনকেপিএসের সভাপতি শামীম আখতার মুকুল, মোতাহার হোসাইন, মনিরা খানম প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তাগণ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit