বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল, মেয়র পদে প্রার্থী ঘোষণা শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট

গাজায় ৬০ হাজার গর্ভবতী মহিলা অপুষ্টিতে ভুগছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাস-ইসরায়েলের যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিন। চলমান যুদ্ধে নানা সংকটের মুখোমুখি হতে হচ্ছে দেশটির সাধারণ মানুষদের। দেশটিতে বর্তমানে খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। ফলে অপুষ্টি এবং পানিশূন্যতার কারণে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু সংখ্যা। এছাড়া অপুষ্টিতে ভুগছে এ অঞ্চলের গর্ভবতী মহিলারা।

শুক্রবার (৮ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই অঞ্চলে প্রায় ৬০ হাজার গর্ভবতী মহিলা অপুষ্টি এবং পানিশূন্যতার মুখোমুখি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, গাজায় অপুষ্টি এবং পানিশূন্যতার কারণে আরও ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, হাসপাতালে যাওয়ার আগেই অনেকেই অনাহারে নীরবে মারা যাচ্ছেন।

এদিকে গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান দেশটির।

এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অফ দ্য ইউনিয়ন বক্তৃতার সময় গাজার জন্য একটি সাহায্য বন্দর এবং সামুদ্রিক করিডোরের পরিকল্পনার জন্য প্রস্তুত।

জাতিসংঘের মানবিক কার্যালয় জানায়, গত মাসে উত্তর গাজায় ২৪টি কাঙ্ক্ষিত সাহায্য মিশনের মধ্যে মাত্র ছয়টি প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭২ হাজার ১৯৮ নাগরিক। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৯ জনে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১২ :৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit