শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

ন্যাটোর নতুন সদস্য হলো সুইডেন, চাপ বাড়ল রাশিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামরিক জোটটিতে যোগদানের প্রক্রিয়া শেষ করে দেশটি। খবর রয়টার্সের। 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পরেই ন্যাটোতে যোগ দিতে আবেদন করে সুইডেন। প্রায় দুই বছর ধরে ব্যাপক আলাপ-আলোচনার পর, অবশেষে বৃহস্পতিবার সদস্যপদ পেল দেশটি। এসব নথি পাওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যারা অপেক্ষা করে তারা ভালো কিছুই পায়।

আর ন্যাটোতে যোগদানের পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ঐক্য ও সংহতি সুইডেনের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার এক হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত। ফিনল্যান্ড গত বছর জোটে ন্যাটোতে যোগদান করলেও তুরস্ক ও হাঙ্গেরির আপত্তিতে সুইডেনের সদস্যপদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

কিন্তু এখন এ দুটি দেশের ন্যাটোতে যোগদান রাশিয়ার ওপর অতিরিক্ত চাপ বলে মনে করছে পশ্চিমা বিশ্ব। কারণ জোটকে আরও শক্তিশালী করতে বাধা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বহু বছর ধরে কোনো সামরিক জোটে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু ইউক্রেনে রুশ আগ্রাসনের পর দেশ দুটি ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে।
 

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit