সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ট্রাকে করে চাল পৌঁছানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ট্রাকে করে চাল নিয়ে চট্টগ্রাম ও ফেনী পৌঁছে দেওয়ার কথা। সেই অনুযায়িই ভাড়া করা হয়। তবে চালক ও সহযোগিরা সেটা না করে চাল চুরির ‘নাটক’ সাজায়। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে তারা ধরা পড়েছে ওই চক্রের দু’জন। উদ্ধার হয়েছে কিছু চোরাই চাল ও চাল বিক্রির নগদ টাকা।  

গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নিশানবাগ এলাকার অলি উল্লাহর ছেলে মো. রিপন মিয়া (৩৬) ও ফেনী জেলার দাগনভূঁইঞা উপজেলার আব্দুল নবী গ্রামের মজিবুর রহমানের ছেলে মফিজুর রহমান (৫৫)। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সংশ্লিষ্টদের সহযোগিতায় ফেনীর দাগনভুইয়া ও চট্টগ্রামের খুলশি এলাকা থেকে গ্রেপ্তার করে আশুগঞ্জ থানা পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ আহম্মেদ জানান, ১ মার্চ আশুগঞ্জ উপজেলার সোনারামপুর খান অ্যাগ্রো ফুড এবং সোহাগপুর লাল মিয়া অ্যাগ্রো ফুড থেকে মেসার্স আল-মদিনা পরিবহন সংস্থার মাধ্যমে মো. পারভেজ ও মো. শাহীন নামের দুই তাদের সহযোগিরা চাল নিয়ে যায়। দুই ট্রাকে উঠিয়ে দেওয়া ৭৫০ বস্তায় মোট ৩০ মেট্রিকটন চাল তারা ফেনী ও চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হয়। তবে তারা চাল নির্ধারিতস্থানে না পৌঁছিয়ে চুরি হয়ে গেছে জানায়। এ ঘটনায় আল-মদিনা পরিবহন সংস্থার মালিক মো. জিল্লুর রহমান বাদী হয়ে আশুগঞ্জ থানার একটি মামলা দায়ের করেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ ফেনী জেলার দাগনভুইয়া ও চট্টগ্রামের জেলার খুলশী এলাকায় অভিযান পরিচালনা করে রিপন মিয়া ও মফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া চালের চার হাজার সাতশ’ কেজি এবং চাল বিক্রির ১২ লাখ ২৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। বাকি আসামীদেরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit