মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

রাবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তায় সাতক্ষীরার দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ 

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৫৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ সেশনের বিভিন্ন অনুষদের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৫মার্চ, ২০২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ইউনিট  ‘কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা ও শিক্ষা ও গবেষণা’ অনুষদভুক্ত এ-ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা গেছে  সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ এর স্বেচ্ছাসেবকদেরকে।

ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে  উল্লেখযোগ্য হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া, ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্য সেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা, মাস্ক, কলম ও টিস্যু বিতরণ। পাশাপাশি দেবহাটা থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষাকালীন বসার সুব্যবস্থা। তাছাড়া পরীক্ষার পূর্বের রাতে ক্যাম্পাসে থাকারও ব্যবস্থা করেছেন তারা।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে দরদি’র হেল্পডেস্ক বসেছিল। স্বেচ্ছাসেবী ছিল প্রায় ১০ জন। পরীক্ষার আগমুহূর্তে তথ্য গ্রহীতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভর্তি সহায়তা হেল্পডেস্ক কর্মসূচি পরিচালনায় ছিলেন দরদি’রসহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান।কর্মসূচি পালনে  সহায়তা করেছেন— দরদির যুগ্ম সাধারণ সম্পাদকত্রয় নাজমুল হাসান, সাইদুর রহমান সাঈদ, মাসুম পারভেজ।পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরদির সদস্যবৃন্দ— সাখাওয়াত ইমরান, সাগর ঘোষ,  তৌফিক হাসান, তরিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সফল করার জন্য দরদির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রোগ্রামে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।এ প্রসঙ্গে দরদির সভাপতি নাসিম হাসান বলেন, “দেবহাটাবাসীর আশা-আকাঙ্ক্ষার বাতিঘর, বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের প্লাটফর্ম দরদি’র এটি একটি নিয়মিত আয়োজন। ব্যানারটা দরদি’র কিন্তু সেবাটা সবার। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী সেবার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে”।এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান বলেন,“শিক্ষার্থীদের সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চ  সহযোগিতাটুকু দেওয়ার চেষ্টা করি। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে”।

কর্মসূচিতে সার্বিক সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন আনসারের অফিসার ইনচার্জ এবং দরদির কার্যনিবার্হী উপদেষ্টা মোঃ সাহাদাত হোসেন বিরু’র প্রতি দরদি’র নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেবহাটা ও সাতক্ষীরা থেকে আগত পরীক্ষার্থীর অভিভাবকসহ শিক্ষার্থীরা দরদি’র সেবাপ্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit