বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় সাড়ে ১৩ কেজি সোনা উদ্ধার মামলায় দুইজন অভিযুক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রাম থেকে বিজিবির অভিযানে সাড়ে ১৩ কেজি সোনা উদ্ধার মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। আদালতে চার্জশিট দাখিল করেন চৌগাছা থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) জেল্লাল হোসেন।

অভিযুক্তরা হলেন, যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (২৬) ও মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪২)। আন্দুলিয়া সীমান্ত দিয়ে ওই সোনা ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ আগস্ট বিকেলে হিজলি বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামে অবস্থান নেন। তারা এ সময় একটি মোটরসাইকেলে দুই আরোহীকে সেখান দিয়ে যেতে দেখে দাঁড়ানোর জন্য সংকেত দেন। তখন মোটরসাইকেল আরোহীদ্বয় একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। সাথে সাথে বিজিবি সদস্যরা পিছু ধাওয়া করে তাদের আটক করেন।

আটকের পর বিজিবি সদস্যরা জানতে পারেন, তাদের নাম শাওন হোসাইন ও রফিকুল ইসলাম। পরে বিজিবি সদস্যরা আটক দুইজনের ব্যাগ দখলে এনে তার ভেতর থেকে মোট ৪৩টি সোনারবার উদ্ধার করেন। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম।এ ঘটনায় আটকদের বিরুদ্ধে চৌগাছায় থানায় মামলা করেন বিজিবি। এই মামলার তদন্ত শেষে উল্লেখিত দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit